চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ঢাকাতে হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। অংশ নিয়েছে ২৫ সদস্যের সবকটি দেশই। সভার মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন এশিয়া কাপের ভবিষ্যৎ। অবশ্য এশিয়া কাপের বিষয়ে কোন সিদ্ধান্ত খোলাসা করেননি এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বৃহস্পতিবার দুপুরে এসিসির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে যোগ দেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-সহ কয়েকটি দেশের প্রতিনিধি। সভা শেষে সংবাদ সম্মেলনে এসিসি চেয়ারম্যান জানান, এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে দ্রুতই।

আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। আগে থেকেই সিদ্ধান্ত ছিল এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা নিরপেক্ষ ভেন্যুতে। সেপ্টেম্বরে এশিয়া কাপ কোথায় গড়াবে তা এখনও অজনা। নাকভি বলেছেন, ‘এখনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আছে। এটা (এশিয়া কাপের সূচি) ঘোষণা করা হবে দ্রুতই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ করছি। আশা করি দ্রুতই সমাধান করতে পারবো।’

এজিএম শেষে সংবাদ সম্মেলনে মহসিন নাকভি বিশেষভাবে ধন্যবাদ জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। ক্রিকেট রাজনীতির অস্থিরতা নিয়ে নানা আলোচনা তুঙ্গে। বিশেষ করে এবারের এজিএমে বেশ কয়েকটি দেশের অংশ নেয়া নিয়েও ছিল শঙ্কা। তবে ঠিকঠাকভাবে সবাই অংশ নিয়েছে সভায়।

নাকভি বলেছেন, ‘প্রথমত, এজিএম খুব ভালো হয়েছে। এসিসিতে আমাদের ২৫ জন মেম্বার আছে, সবাই এই সভায় যোগ দিয়েছে। দ্বিতীয়ত, আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এখানে এসেছে এবং যারা অনলাইনে যোগ দিয়েছে। আমি সত্যিই আমিনুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই তার ও বিসিবিকে তাদের আতিথেয়তার জন্য, যেভাবে তারা আমাদের দেখভাল করেছে, অসাধারণ এই দুটি দিন স্মরণীয় হয়ে থাকবে। আমি এসিসির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা যেভাবে সবকিছু আয়োজন করেছে।’

‘আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেটের জন্য কাজ করার। আমরা কেউই আমাদের কোন সংস্থার ভেতরে রাজনীতি চাই না। দারুণ আবহে খুবই ভালো সভা ছিল। আশা করি, ভবিষ্যতেও এই ধরনের সভা করব আমরা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপএসিসিনাকভিবিসিবিবুলবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT