চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ ট্রফি, নকভিকে আল্টিমেটাম বিসিসিআইয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ট্রফি ছাড়া ভারতীয় দলের উদযাপন

ট্রফি ছাড়া ভারতীয় দলের উদযাপন

আসর পেরিয়ে এক মাস হলেও শেষ হচ্ছে না এশিয়া কাপে শিরোপার নাটকীয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভির হাত থেকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। পরে ট্রফি নিয়ে চলে যান নকভি। এসব পুরনো খবরের মধ্যে এবার এলো নতুন এক খবর। বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, নকভিকে সময়সীমা বেধে দিয়েছেন ভারতীয় দলকে ট্রফি দেয়ার জন্য। 

নকভি সাথে করে ট্রফি নিয়ে যাওয়ার পর, দেবজিৎ সাইকিয়া নকভিকে একটি আল্টিমেটাম জারি করেন। তাকে অবিলম্বে মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে ট্রফি এবং পদক পাঠানোর জন্য চিঠি দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে সাইকিয়া বলেছেন, ‘হ্যাঁ, এক মাস পরেও যেভাবে আমাদের ট্রফি দেয়া হয়নি তাতে আমরা কিছুটা অসন্তুষ্ট। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। প্রায় ১০ দিন আগে আমরা এসিসি চেয়ারম্যানের কাছেও একটি চিঠি লিখেছিলাম। কিন্তু তাদের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি। তারা এখনও ট্রফিটি তাদের কাছে রেখেছে। তবে আমরা আশা করছি যে ট্রফিটি মুম্বাইয়ের বিসিসিআই অফিসে দু-একদিনের মধ্যে আমাদের কাছে পৌঁছে যাবে।’

সাইকিয়া সময়সীমা বেধে দিয়ে বলেছেন, ‘দাবি পূরণ না হলে আমরা আইসিসির কাছে যাব। আমরা কীভাবে বিষয়টি মোকাবেলা করব সে সম্পর্কে সম্পূর্ণ প্রস্তুত। আমি ভারতের জনগণকে আশ্বস্ত করতে পারি যে, ট্রফিটি এখন ভারতে ফিরে আসবে।’

ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর ভারত ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে নকভির হাত থেকে এশিয়া কাপ ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায়। কারণ এসিসি প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিগত ৬-৭ মাসে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়নের কারণে এমন পরিবেশ তৈরি হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫এসিসিপাকিস্তানপিসিবিবিসিসিআইভারতমহসিন নকভিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT