ক্রিকেট

এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তানজিদ

বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন, এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। আড়াই বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন শেখ মেহেদী হাসান।

মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে। অনেক আলোচনার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে, সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলবে। ওই চিন্তা-ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেয়া হয়েছে।’

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ওপেনার ছিলেন তানজিদ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ২২ বর্ষী ক্রিকেটার গত মাসে হওয়া ইমার্জিং এশিয়া কাপে ভালো করায় নির্বাচকদের নজরে পড়েন। চার ম্যাচে ৩ ফিফটিতে ১১৬.৯৯ স্ট্রাইক রেটে ৪৪.৭৫ গড়ে টাইগারদের হয়ে সর্বাধিক ১৭৯ রান করেন।

এখন পর্যন্ত ৪ ওয়ানডে খেলে মাত্র ১০ রান করেও এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে একটিতে ৯ রান করেন। আরেকটিতে রানের খাতা না খুলেই ড্রেসিং রুমে ফেরেন।

অলরাউন্ডার শেখ মেহেদী তিনটির বেশি ওয়ানডে খেলেননি। ব্যাট হাতে করেছেন ২৪ রান, বল হাতে পান দুটি উইকেট।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আফিফ হোসেন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ তানজিদ বাংলাদেশ বিসিবি মাহমুদউল্লাহ রিয়াদ সৌম্য সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…