ক্রিকেট

বৃষ্টির পর উইকেট ঝরাচ্ছেন আফ্রিদি, আউট রোহিত-কোহলি

আফ্রিদি উইকেট তুলে ধরছেন, রোহিত ও কোহলি আউট. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির পর উইকেট ঝরাচ্ছেন আফ্রিদি, আউট রোহিত ও কোহলি, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাথায় বৃষ্টির বাধার মুখে পড়ার পর আবারো শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। বল হাতে জ্বলে উঠে জোড়া উইকেট শিকার করেছেন পেসার শাহিন আফ্রিদি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার সংগ্রহ ৮ ওভারে ২ উইকেটে ৪২ রান। শুভমান গিল এক ও শ্রেয়াস আয়ার ১৩ রানে ক্রিজে আছেন।

বৃষ্টির জন্য খেলা বন্ধের আগে ভারতের স্কোর ছিল ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান।  আবার মাঠে ম্যাচ গড়ানোর চার বল পরই আফ্রিদির হাফ ভলি বলে বোল্ড হন ১১ রান করা রোহিত।

বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি বিরাট কোহলি। মাত্র ৪ রান করে শাহিন আফ্রিদির বল তার ব্যাটের কানায় লেগে উইকেটে আঘাত হানে।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ কোহলি পাকিস্তান ভারত রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…