বিনোদন

মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত: নিপুন

নিপুনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ব্যক্তি, পুড়ে যাওয়া ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ব্যক্তি, পুড়ে যাওয়া ভবনের পেছনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরাল পাগলার মাজারে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভাঙচুর ও ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা নামধারী একদল মানুষ।

যে ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারও। একইসাথে এই ধরনের বর্বরতা কোন অবস্থাতেই বরদাশত করা হবে না বলেও বিবৃতিতে জানিয়েছে সরকার।

মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকারের এমন বিবৃতি দেয়া নিয়েও নিন্দামন্দ করেন অনেকে। বিশেষ করে সোশাল মিডিয়ায় এ নিয়ে সরব প্রতিবাদ জানান সচেতন মানুষেরা।

নির্মাতা আশফাক নিপুন এ ঘটনায় ফেসবুকে লিখেন,“কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত।”

এরপর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ‘মহানগর’ খ্যাত এই নির্মাতা লিখেন,“হে সরকার,‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’”

বিষয়:অন্তর্বর্তী সরকার আশফাক নিপুন তৌহিদী জনতা নিপুন মহানগর লাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…