বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

তানজিকা আমিন ও তার স্বামী বিয়ের পর হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী তানজিকা আমিনের বিয়ের সময়ের একটি সুন্দর ছবি, যেখানে তিনি লাল শাড়ি পরেছেন এবং তার স্বামী সঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। শুক্রবার বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই বিয়ের সংবাদ জানান তিনি।

ছবিতে তাকে দেখা যায় বিয়ের সাজে। মায়ের যত্ন করে রেখে দেওয়া শাড়ি পরে বিয়ে করেছেন এ অভিনেত্রী। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বাংলাদেশি বধূ সোনালী শাড়ি ও সোনালী জুয়েলারিতে সাজে সুন্দরী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ তানজিকার পাত্রের নাম সাইফ বাসুনিয়া। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী, ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন বলে তানজিকা গণমাধ্যমে জানান।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে হাতেখড়ি তানজিকার। তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি সিনেমায়।

অভিনেত্রী তানজিকা আমিনের বিয়ের অনুষ্ঠানে স্বামীসহ হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ সম্প্রতি আলোচিত আশফাক নিপুনের ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্র দিয়ে আবারও আলোচনায় আসেন তানজিকা। যে সিরিজে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটেন এ অভিনেত্রী।

বিষয়:তানজিকা আমিন বিয়ে মহানগর সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…