চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

‘যেখানে সম্মান পাই না, সেখানে থাকি না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ০৮, জুন ২০২৬
বিনোদন
A A

ঈদের সিনেমা ‘রইদ’-এ ‘সাধু’ চরিত্রে প্রশংসিত অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান এবার মুখ খুলেছেন আশফাক নিপুন পরিচালিত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ সিজন-২-এ না থাকার কারণ নিয়ে।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে তিনি দাবি করেন, মহানগর এর দ্বিতীয় সিজনে তার অভিনয় করার কথা ছিল। কিন্তু প্রযোজনা দলের আচরণ ও কাজের পদ্ধতিতে অসন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত তিনি নিজেই প্রকল্পটি ছেড়ে দেন।

ইমরান বলেন, ‘মহানগর ২’ আমার করার কথা ছিলো। আমিও ডিটারমাইন্ড ছিলাম যে এটা করবো। কিন্তু শুরু থেকেই আমি টিমকে বলছিলাম, শুটিংয়ে যাওয়ার আগে আমাকে স্ক্রিপ্ট দিতে হবে। প্রথম সিজনেও আমাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। কিন্তু দ্বিতীয় সিজনে আমার চরিত্রের গ্রাফ কোথায় যাচ্ছে, সেটা তো জানা জরুরী ছিল।

তার অভিযোগ, বারবার স্ক্রিপ্ট চাইলেও সেটি তাকে দেওয়া হয়নি। একইসঙ্গে শুটিংয়ের জন্য বারবার ডেট নেওয়া হলেও তা বাতিল করা হচ্ছিল।

“আমার কাছ থেকে বারবার শুটিংয়ের ডেট নেওয়া হচ্ছিল, আবার ক্যানসেলও করা হচ্ছিল। ডেট নেওয়ার ধরনটাও ছিল টেলিভিশন নাটকের মতো। বিষয়গুলো আমার ভালো লাগছিল না,” বলেন তিনি।

অভিনেতার ভাষ্য, প্রথম সিজনেও টিমের কাজের ধরন তার খুব একটা পছন্দ হয়নি। দ্বিতীয় সিজনে এসে সেই অস্বস্তি আরও বেড়ে যায়।

Reneta

“আমি খুব সম্মান দিতে পছন্দ করি, যেখানে সম্মান পাই না, সেখানে থাকি না। এটা আমার একেবারেই ব্যক্তিগত বোঝাপড়া নিজের সাথে। আমি এটা বুঝতে পারি।” বলেন ইমরান।

তিনি জানান, শুরুতে তার জন্য ১৫ দিনের শুটিং শিডিউল ধরা হয়েছিল। পরে তা কমে ১০ দিন, তারপর ৫ দিন এবং শেষ পর্যন্ত ৩ দিনে নেমে আসে। অথচ তখনও তিনি স্ক্রিপ্ট বা চরিত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাননি।

“আমি জানি না কী হচ্ছে, শুধু ফোন আসে আর বলা হয়—‘আপনাকে কিন্তু এবার অনেক বাইক চালাতে হবে।’ পুরো বিষয়টাই আমার কাছে প্রপার অ্যাপ্রোচ মনে হয়নি,” বলেন তিনি।

ইমরান আরও জানান, ‘মহানগর ২’-এর জন্য তিনি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন। কিন্তু শুটিং শুরুর মাত্র একদিন আগে জানতে পারেন, নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এসেছে এবং ঢাকার বাইরে শুটিং হবে।

“আমাকে যদি এতটুকু বেসিক ইনফরমেশন দেওয়ার প্রয়োজনীয়তা কোনো টিম মনে না করে, তাহলে সেই টিমের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা আমিও মনে করি না। সেই মুহূর্তেই আমি কাজটি না করার সিদ্ধান্ত নিই। পরের দিনই এডভান্স টাকা ফেরত দিয়ে দিই,” বলেন তিনি।

এ সময় ‘মহানগর’ সিজন-২-এ তার জনপ্রিয় চরিত্র ‘মলয়’ না থাকার বিষয়ে পরিচালক যে ব্যাখ্যা দিয়েছিলেন, সেটিও প্রশ্নবিদ্ধ করেন ইমরান।

তার ভাষায়, “পরে এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, গল্পের প্রয়োজনে দ্বিতীয় সিজনে মলয় চরিত্রটি নেই। কিন্তু এটা সত্য নয়। আপনি সত্য বলেন না কেন? আমি শিল্পের চর্চা করবো, কিন্তু সততার চর্চা করবো না—সেটা হতে পারে না।”

‘মহানগর’-এর প্রথম সিজনে ‘মলয়’ চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান মোস্তাফিজুর নূর ইমরান। তবে দ্বিতীয় সিজনে চরিত্রটির অনুপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ছিল। সম্প্রতি সেই প্রশ্নেরই নিজের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা দিলেন অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসি হারুনপডকাস্টমহানগরমহানগর ২মোস্তাফিজুর নূর ইমরানরইদলিড বিনোদনসাধুহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT