চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ৪০ রানের লিড ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একসঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের পার্থ টেস্টে রীতিমতো আগুন ঝরিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পেসাররা। সেই দাপটে আপাতত এগিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পরও ৪০ রানের লিড পেয়েছে বেন স্টোকসের দল।

শনিবার অস্ট্রেলিয়া নেমেছিল ৯ উইকেটে ১২৩ রান নিয়ে। ৪৯ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করে ৯ রানের ব্যবধান ঘুচাতেই অলআউট হয় স্টিভেন স্মিথের দল। অস্ট্রেলিয়া ১৩২ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসে ৪০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড।

এর আগে রোমাঞ্চ নিয়ে শুরু হয় ২০২৫-২৬ সালে অ্যাশেজ টেস্ট সিরিজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেট পতনে ১৩৭ বছরের রেকর্ড ভাঙে। বোলারদের দাপুটে দিনে প্রথম দিনে দুই দলের ১৯ উইকেটের পতন দেখেছে ক্রিকেটবিশ্ব। অ্যাশেজের প্রথম দিনে উইকেট পতনে আগের রেকর্ডটি ছিল ১৮ উইকেটের।

Banglabid

অ্যাশেজের প্রথম দিনে এর আগে লর্ডসে ১৮৮৮ সালে শুরুর দিনে ১৮ উইকেট হারিয়ে বসে দুই দল। এখন সিরিজটি পাঁচ ম্যাচের হলেও তখন সেই সিরিজটি ছিল তিন ম্যাচের। প্রথম ম্যাচে সেবার ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ৬১ রানে জয় নিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচ ইনিংস ব্যবধানে হারে সফরকারী অস্ট্রেলিয়া।

পার্থে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইংলিশদের ব্যাটিংয়ে ধস নামান গতিদানব মিচেল স্টার্ক। একাই সফরকারীদের ৭ ব্যাটারকে পকেটে পুরেন। অস্ট্রেলিয়ার পতনে নেতৃত্ব দেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। অজিদের পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া কার্স ৩ এবং আর্চার ২ উইকেট শিকার করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৬ রান এসেছে অ্যালেক্স ক্যারির ব্যাটে। এছাড়া ক্যামেরন গ্রিন ২৪, ট্র্যাভিস হেড ২১ ও অধিনায়ক স্মিথ ১৭ রান করেন। এর আগে ইংলিশদের পক্ষে হ্যারি ব্রুক ৫২, ওলি পোপ ৪৬ এবং জেমি স্মিথ করেছিলেন ৩৩ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডপার্থ টেস্টলিড স্পোর্টসস্টোকসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT