চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষী ইতিহাস ফিরবে, ইংল্যান্ডই জিতবে বলছেন স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর দুই টেস্টে হারের পর তৃতীয়টিতে জয় তুলেছে ইংল্যান্ড। পাঁচ টেস্টের অ্যাশেজে এখন ২-১। দারুণ জয়ে স্বাগতিক অধিনায়ক বেন স্টোকস বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। বাকি দুম্যাচ জিতে সিরিজ জয়েরও আশাও করছেন। সবশেষ প্রায় ৮৭ বছর আগে ১৯৩৬-৩৭ মৌসুমের অ্যাশেজে যা ঘটেছিল।

হেডিংলিতে পাঁচ ম্যাচের অ্যাশেজে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বেন স্টোকসের দল। অজিদের বিপক্ষে ৩ উইকেটে সেই জয়ই সঞ্জীবনী এখন ইংলিশদের।

সিরিজে টিকে থাকার পর কেবল ‘শুরু’ বলে অজিদের হুঁশিয়ারিও দিয়েছেন পেস-অলরাউন্ডার। স্টোকস বলেছেন, ‘প্রথম দুই ম্যাচের ফল আমাদের পক্ষে ছিল না। এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই। অনিশ্চয়তায় মধ্যে আমরা এই ম্যাচটি খেলেছি। জয় পেয়ে অবশ্যই ভালো লাগছে। আমাদের আশাটা বাঁচিয়ে রাখতে পেরেছি। আমরা এখন দারুণ অনুভব করছি। আমাদের যা করতে হবে তার কেবল শুরু।’

৩২ বর্ষী স্টোকস বলেছেন, ‘সিরিজের প্রেক্ষাপটে এটা স্পষ্টতই অনেক বড় অর্জন। আমরা জানতাম যে অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে আমাদের জয়ের বিকল্প নেই। যে কারণে এটি ভালো জয়। যদি প্রথম দুই ম্যাচের দিকে তাকান, দেখবেন কতটা কঠিন ছিল। এই ম্যাচটি পরের খেলায় মানসিকভাবে আমাদের সাহায্য করবে।’

স্টোকসের আশা ১৯৩৬-৩৭ মৌসুমের পর অ্যাশেজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও সিরিজ জিতবে ইংল্যান্ড। স্যার ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়ার পর যেটি অ্যাশেজে আর কখনোই কেউ করতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডমার্শলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT