চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদিনের টেস্টে জয়ের সাথে অস্ট্রেলিয়ার ক্ষতিটাও অনেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের প্রথম টেস্ট মাঠে গড়িয়ে দুদিনেই শেষ হয়ে গেছে। প্রথমদিনে দুদলের ব্যাটিং ধস, দ্বিতীয়দিনে ইংল্যান্ডের ফের ব্যাটিং ধস ও ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরিতে পার্থে সিরিজে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। সঙ্গে তৃতীয়-চতুর্থ দিনের খেলা মাঠে না গড়ানোয় ক্রিকেট অস্ট্রেলিয়ার বড় ক্ষতির শিকার হয়েছে, যা প্রায় ৩০ লাখ অজি ডলার।

পার্থ টেস্টের প্রথম দুদিনে দর্শক উপস্থিতি ছাড়িয়ে গেছে আগের রেকর্ড। প্রথমদিনে ৫১,৫৩১ ও দ্বিতীয় দিনে ৪৯,৯৮৩ জন সমর্থক উপস্থিত ছিলেন। ২০২৪ সালে ভারতের বিপক্ষে টেস্টে আগের সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড ছিল।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে সিএর প্রধান নির্বাহী টড গ্রিন রসিকতা করে বলেছিলেন, টেস্টটি তৃতীয় দিনে গড়াবে না। সেটাই ঘটেছে। কিন্তু এদিকে ম্যাচের তৃতীয় দিনের টিকিটও প্রায় সবই বিক্রি হয়ে গিয়েছিল। অস্বাভাবিক দ্রুততায় ম্যাচ শেষ হওয়ায় যা এখন ক্ষতির কারণ।

Banglabid

গ্রিন বলেছেন, ‘টিকিট বিক্রি, আমাদের অংশীজন ও স্পন্সরদের জন্য এই সিরিজের উপর একটি বড় অর্থনৈতিক প্রভাব রয়েছে।’

ম্যাচজয়ী ইনিংস খেলে দুদলের সমর্থকদের প্রতি সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড বলেছেন, ‘যারা ম্যাচের তৃতীয় দিনে পার্থে আসতে পারবেন না, তাদের জন্য খারাপ লাগছে। স্টেডিয়ামটির গ্যালারি পরিপূর্ণ থাকার কথাই ছিল।’

ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী যে সামনের ম্যাচগুলোতে আরও আরও রেকর্ড আয়, রেকর্ড দর্শক, রেকর্ড টিভি রেটিং ও স্পন্সরশিপ পাওয়া যাবে। কিন্তু জয়ের উত্তেজনার মাঝেই দুদিনের টেস্ট শেষে অস্ট্রেলিয়াকে নতুন হিসেব কষতে হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডট্রাভিস হেডপার্থ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ৯, ২০২৬

‘রইদ’ দিয়ে উৎসব শুরু, সোমবার পর্দায় ‘মাস্তুল’

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ টেস্টের পিচ নিয়ে কেন মতে মিলছে না হ্যাজেলউড-রিচার্ডসনের

আগস্ট ৯, ২০২৬

বরিশাল শহর ও মানুষদের প্রশংসায় যা বললেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

প্রতি পাঁচজনে একজন থাইরয়েডে আক্রান্ত | Thyroid

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT