ক্রিকেট

অ্যান্ডারসনকে অ্যাশেজে পাবে তো ইংল্যান্ড

ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। কুঁচকির ইনজুরিতে পড়ায় অ্যাশেজ সিরিজে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় ডান কুঁচকির চোটে পড়েছেন অ্যান্ডারসন। ওল্ড ট্রাফোর্ডে সমারসেটের বিপক্ষে ম্যাচের প্রথমদিন ১৪ ওভার বোলিং করে ৭ মেডেনসহ ১৬ রান খরচায় পান ২ উইকেট। এরপর শারীরিকভাবে ফিট না থাকায় আর খেলতে পারেননি।

শনিবার ৪০ বর্ষী পেসারের স্ক্যান করানো হয়েছে। অ্যাশেজ শুরুর আগে ১ জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। টেস্টের দুই সপ্তাহ বাকি। স্বাগতিক স্কোয়াডে অ্যান্ডারসনকে রাখা হবে কিনা, সেটি স্পষ্ট নয় এখনও।

এমনিতে কয়েকদিন আগে কনুইয়ের চোটে পড়ায় আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন ইংলিশ পেসার জফরা আর্চার। বর্তমানে তিনি পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। অ্যাশেজে তাকে ছাড়াই হয়তো থ্রি লায়ন্সদের খেলতে হতে পারে। নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া অলি স্টোন কয়েকসপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন বলে শঙ্কা জেগেছে।

আর্চার ও স্টোনের পাশাপাশি এবার অ্যান্ডারসনের ইনজুরি ইংলিশদের জন্য বড় দুশ্চিন্তার। সেরা পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে নামার দুশ্চিন্তাটা বেন স্টোকসের দলের থেকেই যাচ্ছে।

বিষয়:অস্ট্রেলিয়াঅ্যান্ডারসনঅ্যাশেজইংল্যান্ডলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…