ভারতীয় অভিনয় জগতের বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা আর নেই। একতা কাপুরের ‘কুমকুম ভাগ্য’বহু জনপ্রিয় টেলি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সেই কারণটি এখনও স্পষ্ট নয়। সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা তাদের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে একটা পোস্ট শেয়ার করেন।
আশা শর্মাকে বেশিরভাগ সিরিয়াল ও সিনেমায় দাদি এবং মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছে। তাকে শেষ দেখা গিয়েছিল প্রভাস এবং কৃতি স্যাননের ‘আদিপুরুষ’ ছবিতে। পৌরাণিক ছবি শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন আশা শর্মা।
৪০ বছর টেলিভিশন দুনিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এছাড়াও মুঝে কুছ কেহনা হ্যায়, পেয়ার তো হোনা হি থা এবং হাম তুমহারে হ্যায় সনামসহ বহু ছবিতেও অভিনয় করেছেন আশা।








