এইচটি বাংলা

শুক্রবারের মধ্যে জামিন না হলে ১৫ নভেম্বর পর্যন্ত জেল!

আরিয়ানের মাদককাণ্ড:

জনপ্রিয় ব্যক্তির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ব্যক্তির গ্রেফতারি পরবর্তী সময়ের ছবি, যেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিরাপত্তার মধ্যে নিয়ে যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিম্ন আদালতের পর ভারতের উচ্চ আদালতেও জামিন মিলছে না মাদক মামলায় গ্রেপ্তারকৃত শাহরুখ পুত্র আরিয়ানের। দুই দফা নিম্ন আদালতে জামিন নামঞ্জুর করার পর বলিউড বাদশাহ ছেলের জামিনের জন্য দারস্থ হন মুম্বাই হাইকোর্টের। কিন্তু তাতেও খুব একটা কিছু হচ্ছে না।

মঙ্গলবার থেকে টানা তিন দিন ধরে চলছে আরিয়ানের জামিন শুনানি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তৃতীয় দিনের মতো এই মামলার শুনানি শুরু হয়েছে। কিন্তু আজও জামিন মিলবে কিনা তা নিয়েই সন্ধিহান সবাই!

এদিকে দিন যত বাড়ছে আরিয়ানের মাদক মামলাটি ততই নতুন মোড় নিচ্ছে। তাই বৃহস্পতি ও শুক্রবার (২৮ ও ২৯ অক্টোবর) এর মধ্যে যদি জামিন না হয় তাহলে ১৫ নভেম্বর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হতে পারে আরিয়ান খানকে!

মূলত শনিবার ও রবিবার (৩০ ও ৩১ অক্টোবর) ভারতের সাপ্তাহিক ছুটির জেরে বন্ধ থাকবে হাইকোর্ট। এরপর আগামী সপ্তাহে দিওয়ালির ছুটি শুরু হবে। আর তাইতো মহারাষ্ট্রের কোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে ১ নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত।

এরপর ১৩ ও ১৪ই নভেম্বর আবার শনিবার ও রবিবার হওয়ায় পুনরায় কোর্টের কার্যক্রম শুরু হবে সেই ১৫ নভেম্বর (সোমবার) থেকে! ফলে আরিয়ানের ভাগ্যে আরও কিছুদিন জেল নাকি এখনই জামিন সেটি নির্ধারণ হবে বৃহস্পতি-শুক্রবারের মধ্যেই।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। তার পর ৩ তারিখ তাকে গ্রেপ্তার দেখায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

বিষয়:আরিয়ান খান জামিন জেল বলিউড শাহরুখ খান শাহরুখ পুত্র আরিয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…