চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভারতীয় অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
বিনোদন
A A
অভিনেত্রীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছবি, দুর্ঘটনায় আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৮ বছর বয়সী দক্ষিণী অভিনেত্রী অরুন্ধতী নায়ার। গত ১৪ মার্চ ঘটনাটি ঘটছে। জানা গেছে, দুর্ঘটনার সময় মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন অভিনেত্রী। তার চোট এতটাই গুরুতর যে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে অরুন্ধতীকে। 

অভিনেত্রীর দুর্ঘটনার খবরটি সকলকে জানিয়ে অরুন্ধতীর বোন আরতী নায়ার ইনস্টা হ্যান্ডেলে লেখেন, ‘আমরা সকলের উদ্দেশে বলতে চাই, আমার বোন অরুন্ধতীর তিন দিন আগে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তে খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন সে। জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে রয়েছেন। শারীরিক অবস্থার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। বর্তমানে ত্রিভান্দ্রমের অনন্তপুরী হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে।’

সূত্রের খবর, সেদিন একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফিরছিলেন অরুন্ধতী। সঙ্গে ছিলেন তার ভাই। সেখান থেকে ফেরার পথেই কোভালাম বাইপাসে একটি গাড়ির ধাক্কায় বাইক দুর্ঘটনার কবলে পড়েন তারা। যার পর থেকে আর জ্ঞান ফেরেনি অভিনেত্রীর।

Banglabid

জানা যায়, অভিনেত্রীর এই দুঃসময়ে তার চিকিৎসার অর্থ বহন করতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তাই তো তার চিকিৎসার জন্য সকলের নিকট আর্থিক সাহায্যের আবেদন করেছেন তার সহ-অভিনেত্রী ও বন্ধু গোপিকা অনিল।

তিনি ইনস্টা পোস্টে লিখেছেন, ‘আমার বন্ধু অরুন্ধতী একটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন। খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন। ভেন্টিলেশনে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হাসপাতালের খরচ মেটাতে খুবই সমস্যায় পড়েছে পরিবার। আমরা আমাদের মতো সাহায্য করছি। বাকিরা যদি একটু করে এগিয়ে আসেন, ওর পরিবারের পাশে দাঁড়ান তবে উপকৃত হবে অরুন্ধতীর পরিবার।’

২০১৪ সালে অভিনয় জগতে পা রাখেন অরুন্ধতী নায়ার। পরে ‘শয়তান’ সিনেমার মাধ্যমে সফল অভিনেত্রীর তকমা অর্জন করেন। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির এই ছবি। মুক্তির পরই বক্স অফিসে একেবারে হইচই কাণ্ড। এর পর ২০২৩ সালে ‘আইয়িরাম পোরকাসুখুল’ ছবিতে শেষবার দেখা যায় অরুন্ধতীকে। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুন্ধতী নায়ারইউটিউবদক্ষিণী অভিনেত্রীবাইক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালু হতে যাচ্ছে মহাকাশের প্রথম রেস্তোরাঁ

পরবর্তী

টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা, ফিরলেন লিটন

পরবর্তী
নাহিদ রানা ক্রিকেটে নতুন মুখ, লিটন ফিরেছেন টেস্ট দলে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা, ফিরলেন লিটন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ৬

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT