অন্যান্য খেলা

আর্টিস্টিক জিমন্যাস্টিকস: নবম দিনের তিন ইভেন্টে পদক জিতল যারা

জিমন্যাস্ট পিরামিডে প্রদর্শনী করছে, প্যারিস ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন জিমন্যাস্ট তার কাঁধে রঙিন চাদর পরে পিরামিডে প্রদর্শনী করছে, প্যারিস ২০২৪।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকের নবম দিনে আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ছেলেদের রিংসে সোনাসহ দুই পদক জিতেছে চীন। ছেলেদের ভল্টে সোনা জিতেছে ফিলিপাইন। আর মেয়েদের আনইভেন বারসে আলজেরিয়ার ঘরে উঠেছে স্বর্ণপদক।

ছেলেদের রিংসে চীনকে স্বর্ণ এনে দিয়েছেন ইয়াং লিইউ। রৌপ্য জিতেছেন আরেক চীনা প্রতিযোগী জিংইউয়ান জুউ। ব্রোঞ্জ পেয়েছেন গ্রিসের পেট্রোনিয়াস এলেফথিওরিস।

ছেলেদের ভল্টে সোনা জিতেছেন ফিলিপাইনের ইয়োলো কার্লোস এদরিয়েল। প্যারিসে দেশটির দ্বিতীয় সোনা এটি। রৌপ্য জিতেছেন আর্মেনিয়ার ড্যাভিটিয়ান আর্টার। ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের হেপওয়ার্থ হ্যারির।

মেয়েদের আনইভেন বারসে আলজেরিয়াকে সোনা এনে দিয়েছেন নেমিউর কায়লিয়া। প্যারিসে দেশটির প্রথম পদক এটি। রৌপ্য জিতেছেন চীনের কিইউয়ান কিউ। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের লি সানিসা।

বিষয়:আর্টিস্টিক জিমন্যাস্টিকস আলজেরিয়া চীন প্যারিস অলিম্পিক-২০২৪ ফিলিপাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…