চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়নায় মুখ দেখতে চান আর্সেনাল কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল কোচের মুখের অভিব্যক্তি, তিনি ভাবছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের পয়েন্ট কেড়ে ২-২ সমতায় ড্র করেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে গানাররা শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও এমন ফলাফলে আপাতদৃষ্টিতে সুবিধাভোগী হয়েছে ম্যানচেস্টার সিটি। 

অ্যানফিল্ডে রোববার রাতে ম্যাচের ২৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মিকেল আর্তেতার দল। পরে দুই গোল হজম করে জয়হীন থাকে আর্সেনাল।

৫৪ মিনিটে পেনাল্টিতে আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ। সেজন্য পরাজয় বরণ করেনি অতিথি দল।

Banglabid

ম্যাচ শেষে পারফরম্যান্স নিয়ে আত্ম-উপলব্ধির কথাই বললেন আর্সেনাল কোচ আর্তেতা। দ্বিতীয়ার্ধে শুরুটা ভালো হলেও পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কথা স্বীকার করে নেন।

‘আমরা নিজেদেরকে যদি আয়নায় দেখি তাহলে বলবো, কিছু বড় সুযোগ কাজে লাগিয়ে আরও ভালো ফল আদায় করতে পারতাম।’

‘খেলাটা খুবই বিশৃঙ্খল হয়ে উঠেছিল। লিভারপুল তিন বা চার গোল করতে পারত। তবে এটাও সত্য যে আমরাও দুই বা তিন গোল করতে পারতাম।’

Reneta

নির্ধারিত সময়ের ৯০ মিনিট শেষের পর আর্সেনালকে চোখ রাঙানি দিয়েছিল নিশ্চিত পরাজয়। যোগ করা সময়ে মোহাম্মেদ সালাহ ও ইম্রাহিমা কোনাতের শট দুর্দান্তভাবে সেভ করেন গোলরক্ষক অ্যারন রামসডেল। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উচ্ছ্বসিত আর্তেতা।

‘লিভারপুলের চারটি বড় সুযোগ ছিল এবং পেনাল্টিতে গোল করতে পারত। শিরোপা জয়ের দৌড়ে আপনার গোলরক্ষকের কাছ থেকে জাদুকরী মুহূর্ত দরকার। অ্যারন আমাদের জন্য সেই মুহূর্ত এনে দিয়েছিল। যেমন অ্যালিসন অনেকবার লিভারপুলের হয়ে এমন এনেছেন।’

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল ৩০ ম্যাচে পেয়েছে ৭৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ৬৭ পয়েন্ট নিয়ে গানারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

এমন পরিস্থিতিতে পড়ার পর আর্সেনাল কোচের ভাষ্য, ‘আমরা এ ম্যাচে তিন পয়েন্ট নিতে পারতাম, কিন্তু পারিনি। আমাদের পয়েন্ট নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। প্রতিটি খেলা আমাদের জন্য একটি পরীক্ষা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন

আগস্ট ১৩, ২০২৬

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

আগস্ট ১৩, ২০২৬

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT