২৮ বছর বয়সী রামা দুয়াজি নিউইয়র্ক সিটির ইতিহাসে নবীন ফার্স্ট লেডি হয়ে উঠবেন। স্বামী জোহরান মামদানি মঙ্গলবারের মেয়র নির্বাচনে জয়ী হন। বিজয়ী ভাষণে মামদানি তার স্ত্রীকে বিশেষভাবে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমার স্ত্রী রামা, হায়াতি অসাধারণ’।
বৃহস্পতিবার ৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি নিউজ জানায় , দুয়াজি নিউইয়র্ক ভিত্তিক একজন শিল্পী, তার কাজ সাধারণত মধ্যপ্রাচ্যের থিমকে কেন্দ্র করে। তার শিল্পকর্ম প্রকাশিত হয়েছে বিবিসি নিউজ , দা নিউইয়র্ক টাইম্স , দা ওয়াশিংটন এবং লন্ডনের ,টেট মডার্ন।
দম্পতি প্রথমে ডেটিং অ্যাপ হিঞ্জে -এ পরিচিত হন। নির্বাচনী প্রচারণার শুরুতে দুয়াজি স্বল্প প্রকাশ্যে ছিলেন। তবে তিনি পিছনের দৃশ্যে মামদানির ব্র্যান্ড পরিচয় এবং নির্বাচনী প্রচারণার নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
দুয়াজি জন্মগ্রহণ করেন হিউস্টনে, টেক্সাসে, এবং ৯ বছর বয়সে দুবাইতে চলে যান। তার পিতা-মাতা সিরিয়ান মুসলিম যারা এসেছেন মূলত দামেস্ক থেকে। তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্কুল অব ভিজ্যুয়াল আর্টস , নিউইয়র্ক সিটি থেকে ইলাস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
তার শিল্পকর্মের মধ্যে আরব বিশ্বের দৃশ্য, নান্দনিক কল্পনা এবং সামাজিক অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে। তিনি মানবাধিকার, মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন এবং শিল্পকে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কথা বলার মাধ্যম হিসেবে দেখেন।
রামা দুয়াজি বলেন, ‘একজন শিল্পীর দায়িত্ব হলো সময়ের প্রেক্ষাপট প্রতিফলিত করা। কেউ রাজনৈতিক কাজ না করলেও, শিল্প স্বাভাবিকভাবেই রাজনৈতিক। কারণ এটি তৈরি, প্রদর্শন ও ভাগাভাগির মাধ্যমে সমাজকে প্রভাবিত করে।’







