চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনব্যাপী শিল্পী তিশার একক চিত্র প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পী ফাহমিনা ইসরাত আহমেদ তিশার একক চিত্র প্রদর্শনী। চট্টগ্রামের খুলশীস্থ চিত্রভাষা আর্ট গ্যালারিতে ‘সেলফ রিফ্লেকশান’ শীর্ষক চিত্র প্রদর্শনীটি চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টা পর্যন্ত।

শুক্রবার বিকেল ৪টায় প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধান অতিথি চিত্রশিল্পী নাজলী লায়লা মনসুর। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী, গবেষক ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক শীলা মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন ও বিশিষ্ট অনুবাদক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আলম খোরশেদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তানিয়া মাহমুদা তিন্নি।

প্রদর্শনীতে শিল্পীর ব্যক্তিগত জীবনের আবেগ, ভালোবাসা, একাকিত্বসহ নানান অনুভূতির সমন্বয়ে ১৫ টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। যা শিল্পীকে এককভাবে নিজস্ব যাত্রায় শিল্পী হয়ে উঠতে সাহায্য করে। শিল্পী প্রবাস জীবন এবং দেশে ফেলে আসা স্মৃতি নিয়ে চিত্রকর্মগুলি প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে।

দেশান্তর, সামাজিক সমস্যা, রাজনৈতিক বক্তব্য সহ শিল্পীর নানান বিচিত্র ভাবনা উঠে আসে এ প্রদর্শনীর মাধ্যমে। ফাহমিনা তিশার সর্বাত্বক প্রয়াস ছিলো তার চিত্রকর্মের মাধ্যমে মানবতাকে তুলে ধরা।

প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি নাজলী লায়লা মনসুর বলেন, ‘দৃশ্যকলায় ইমেজের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইমেজগুলো ধরে ধরে দেখতে পাওয়া দারুণ বিষয়। তিশা প্রচণ্ড ইচ্ছা, জীবনসংগ্রাম তুলে আনছে তার শিল্পকলার মাধ্যমে। আমি সাধুবাদ জানাই তার কাজকে’।

বিশেষ অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী, গবেষক ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক শীলা মোমেন বলেন, ‘তিশা এতদিন প্রবাসে থেকেও পথ হারায়নি, ছবি এঁকে গেছে। গভীর এবং স্নিগ্ধ মন আছে তার, চিনে নেওয়া পথে হেঁটে আরো বড় হবে আশা রাখি। ছবি নিয়ে ভাবলে, অবশ্যই তা আমাদের নাড়া দিতে হবে। শিল্প কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু ছবি আঁকা চলুক’।

Reneta

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক আবুল মোমেন বলেন, ‘যেকোনো আঁকাতেই তার ভেতরে যাওয়া, ভিজুয়ালি তার থেকে কিছু বের করে আনা অবশ্যই কঠিন কাজ। আর যেকোনো শিল্প মাত্রই পুনঃসৃষ্টি। শিল্পীর দ্রোহ, বিদ্রোহ, ভেঙে নতুন কিছু করার চ্যালেঞ্জই সবচেয়ে বড় কাজ’।

আগত অতিথি বিশিষ্ট অনুবাদক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আলম খোরশেদ বলেন, ‘কিছু কাজ অবশ্যই রীতিমত বৈপ্লবিক। এখানে একই সাথে কনটেম্পোরারি আর্ট সহ নানা মাধ্যমের শিল্প কর্ম আমরা পাচ্ছি। নিজেকে জানা কখনোই ফুরায় না ফলে নিজেকে জানার প্রক্রিয়া শিল্পকে জাগ্রত রাখে। তিশার কাজের মধ্যেও তার প্রকাশ পাচ্ছি’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীর শেষ দিন (২৬ ফেব্রুয়ারি) থাকছে শিল্পী ফাহমিনা তিশার সাথে দর্শকদের বিশেষ আর্টিস্ট টক। যেখানে শিল্পী এবং দর্শক তাদের ভাবনা বিনিময় করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্র প্রদর্শনীচিত্রকলাচিত্রশিল্পীতিশালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT