চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২৫, জুন ২০২৬
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

দীর্ঘদিন ধরে আটকে আছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। সেই অচলাবস্থার অবসান হতে যাচ্ছে আগামী ৮ আগস্ট।

আসন্ন নির্বাচন ঘিরে সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন সাড়া জাগানো চলচ্চিত্র ‘প্রিয়তমা’ খ্যাত প্রযোজক আরশাদ আদনান। কিন্তু আরশাদ আদনান চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সুলতানা বিবিয়ানা, প্রিয়তমা, রাজকুমার ছবিগুলোর প্রযোজক আরশাদ আদনান বলেন, নির্বাচন না করার সিদ্ধান্তটি একান্তই আমার। আশা করবো, সুষ্ঠু ও সুন্দর একটি পরিবেশের মাধ‍্যমে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র প্রযোজকরা তাদের ভোটদানের মাধ‍্যমে যোগ‍্য নেতৃত্ব খুঁজে নেবেন। সবার জন্য আমার শুভকামনা থাকলো।

Banglabid

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই চলচ্চিত্রাঙ্গনে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। পরিচালক, শিল্পী, প্রযোজক ও প্রদর্শকদের মধ্যে দীর্ঘদিন পর সংগঠনটির কার্যক্রম সচল হওয়ার আশাবাদ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নির্বাচনের মাধ্যমে সংগঠনটি আবারও শিল্পের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ, আইনি জটিলতা এবং সাংগঠনিক নানা সমস্যার কারণে টানা সাত বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।

Reneta

সেই দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের মাদার অর্গানাইজেশন হিসেবে পরিচিত প্রযোজক সমিতির নির্বাচনকে চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরশাদ আদনানপ্রযোজকপ্রিয়তমালিড বিনোদনসভাপতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT