চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি-আর্সেনাল মহারণ ঘিরে যা বলছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কে জিতবে শিরোপা, আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি? ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এই আলোচনা এখন হট টপিক। মৌসুমের শুরু থেকে দৃশ্যপট এমনটা ছিল না। বাকি দলগুলোর চেয়ে আর্সেনাল পয়েন্ট টেবিলে অনেকখানি এগিয়ে থাকলেও পরের দিকে খায় হোঁচট। সুযোগ কাজে লাগিয়ে জয়ের ধারায় থেকে ম্যানসিটি চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দারুণভাবে এগিয়ে এসেছে।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। উত্তেজনার পারদ চড়তে থাকা খেলাটি নিয়ে ছড়িয়েছে উন্মাদনা। এ ম্যাচের ফলাফলের উপর অনেকটাই শিরোপার গতিপথ ঠিক হয়ে যেতে পারে।

৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার গানাররা, ম্যানসিটি পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও আর্সেনালের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে। ঘরের মাঠে জিতলে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা সিটির জন্য বেশ প্রসারিত হয়ে যাবে।

লিগে সবশেষ তিন ম্যাচে টানা ড্র করে ৬ পয়েন্ট তোলার সুযোগ হাতছাড়া করেছে মিকেল আর্তেতার দল। তাতে গার্দিওলার সিটির শিরোপার সম্ভাবনা জোরাল হয়েছে। সেই রাস্তাটাও যে কঠিন, স্বীকার করে নিয়েছেন সিটিজেনদের কোচ।

‘সবসময় মনে করি তিন খেলায় দলটির পয়েন্ট কমে গেলেও এপর্যায়ে এসে তাদের সঙ্গে খেলাটা এখন অনেকবেশি কঠিন হবে। তারা শেষ তিন ম্যাচে আরও ভালো ফলাফল নিয়ে আসতে পারাটাই পছন্দ করতাম। একটি ম্যাচেও তারা জিততে পারেনি। আর সেজন্যই ম্যাচটা অনেক কঠিন হবে।’

গত ফেব্রুয়ারি থেকে অপরাজিত গার্দিওলার শিষ্যরা। ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে আট বছর আগে পেয়েছিল হারের স্বাদ। চলতি মৌসুমে সিটির কাছে দুবার হেরেছে আর্সেনাল। একবার প্রিমিয়ার লিগে, আরেকবার এফএ কাপে। ফর্মের তুঙ্গে থাকার পরও গানারদের বিপক্ষে কিকঅফের আগে নার্ভাস থাকবেন বলেই জানালেন গার্দিওলা।

Reneta

‘কিছুটা নার্ভাস হওয়া ভালো লক্ষণ। যখন এমন অনুভব করি, তখন জানি এটিই স্বাভাবিক। এই অনুভূতি না থাকটাই হবে অস্বাভাবিক। খেলার পরে ভালো কিংবা খারাপ যাই ঘটুক না কেনো, বলতে পারবেন এটি খেলার অংশ মাত্র এবং আমরা পরের ম্যাচের দিকে তাকাচ্ছি। আমি এ ধরনের জীবনযাপন পছন্দ করি। তবে শেষ পর্যন্ত বেশ ভালো ঘুমিয়েছি। এটা কোন সমস্যা নয়।’

হ্যামস্ট্রিং চোটে নাথান আকে বড় ম্যাচের আগে ছিটকে গেছেন। গত জানুয়ারিতে জোয়াও ক্যানসেলো বায়ার্ন মিউনিখে চলে যাওয়ার পর আকে সিটির হয়ে নিয়মিত লেফট-ব্যাক সামলাচ্ছিলেন। গার্দিওলা এমেরিক লাপোর্তে এবং সার্জিও গোমেজের কাউকে শুরুর একাদশে বেছে নিতে পারেন আকের জায়গায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT