চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের টপার আর্সেনাল ও স্প্যানিশ লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদ। আগেও তিনবার ফাইনালে উঠেছিল মাদ্রিদ, রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৬ সালে। অন্যদিকে, আর্সেনালের একমাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা সেটিরও ১০ বছর আগে, ২০০৬ সালে। সেই ফাইনালে হেরেছিল গানারবাহিনীও। দুদলের সামনে সুযোগ লম্বা সময়ের অপেক্ষার অবসান ঘটানোর। মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

সেমির প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে মাদ্রিদ ও আর্সেনাল। ফিরতি লেগে মঙ্গলবার রাত ১টায় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। হাঙ্গেরির বুদাপেস্টে হতে চলা ফাইনালের টিকিট পাওয়ার স্বপ্নে বিভোর উভয়ই।

বর্তমানে দুদলই বেশ ছন্দে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে বেশ আত্মবিশ্বাসী আর্সেনাল। অন্যদিকে, ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে অ্যাটলেটিকো।

Banglabid

দলের সেরা তারকাদের বিশ্রাম দেয়ার সুযোগও পেয়েছেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। আর্সেনালে বড় সুখবর হল বুকায়ো সাকার ফেরা। মিকেল আর্তেতার আক্রমণে সাকার উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ- একইসঙ্গে দুই ট্রফি জেতার স্বপ্ন দেখছে গানাররা। অ্যাটলেটিকো ভরসা করছে জমাট রক্ষণ ও অভিজ্ঞতার উপর। দলবদল নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা জুলিয়ান আলভারেজ এ ম্যাচে কেমন করেন, তা দেখার অপেক্ষা।

দুদলের মুখোমুখি লড়াইয়ের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লা ভারী আর্সেনালের। ৬ দেখায় দুটিতে জয় পেয়েছে গানাররা, অ্যাটলেটিকোর জয় একটিতে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।

চলতি মৌসুমে গ্রুপ রাউন্ডে প্রথম দেখায় অ্যাটলেটিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্সেনাল, যা এখন প্রতিশোধের অনুপ্রেরণার কাজ করতে পারে। অন্যদিকে অ্যাটলেটিকোও ইউরোপে বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ, বিশেষ করে দুই লেগের টুর্নামেন্টে তারা বহুবার চাপ সামলেছে।

Reneta

স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে শেষ ১৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে আর্সেনাল। এরমধ্যে টানা শেষ তিন ম্যাচে কোন গোল না খেয়েই জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দলগুলোর বিপক্ষে আগে ৯ বার মুখোমুখি হয়ে ৫ বার জিতেছে গানাররা। ২০০৫-০৬ মৌসুমে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠার সুখস্মৃতিও আছে। চলতি আসরে এপর্যন্ত কোন ম্যাচ হারেনি আর্সেনাল। ১০ জয় ও ৩ ড্র নিয়ে দারুণ ছন্দে আছে চ্যাম্পিয়ন্স লিগে।

অন্যদিকে ইংলিশ দলগুলোর বিপক্ষে শেষ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে স্প্যানিশ অ্যাটলেটিকো। প্রিমিয়ার লিগের দলগুলোর মাঠে খেলা শেষ চার ম্যাচেই হেরেছে তারা। উয়েফার সেমিফাইনালে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে আবার শতভাগ সফল। আগের তিন লড়াইয়ে প্রতিবার জয় তুলেছে অ্যাটলেটিকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT