বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অফিসে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সাংবাদিকরা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে। 

রোববার ১ সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না।

বিগত সরকারের আমলে কিছু লাইসেন্স করা অস্ত্রের অপব্যবহার করা হয়েছে। সেগুলোর বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিষয়:স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…