চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। রাতে দিকে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, মো. রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২)। এ ঘটনায় লুণ্ঠিত একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার( ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ৯ অক্টোবর রাত ৮টা থেকে ১১টার মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কনস্ট্রাকশন সল্যুশনস নামক একটি প্রতিষ্ঠানের গোডাউনে প্রবেশ করে গ্রেফতার রাসেলসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের একটি দল প্রতিষ্ঠানের কর্মচারীদের আগ্নেয়াস্ত্রের মুখে কন্টেইনারের ভেতর আটকে রেখে গোডাউনে থাকা নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে। পরে একটি ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় তেত্রিশ লক্ষ টাকার মালামাল, ১টি মোটরসাইকেল ও ১৫টি মোবাইল ফোন নিয়ে যায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ডাকাতি হওয়া মোটরসাইকেলটি কুমিল্লা হাইওয়ে দিয়ে চালিয়ে যাবার সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ডাকাতরা সেটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে হাইওয়ে পুলিশের সহায়তায় ৯ অক্টোবর রাত ২ ঘটিকার সময় কুমিল্লার দাউদকান্দি এলাকা হতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

Reneta

গ্রেপ্তারদের খিলগাঁও থানায় দায়ের করা ডাকাতি মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে খিলগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিলগাঁওগ্রেপ্তার ৩ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT