রাজধানীর খিলগাঁওয়ে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট
খিলগাঁওয়ে গ্যাস সংকটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভরত মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজধানীর খিলগাঁওয়ে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, গ্যাসের অভাবে খাদ্যাভ্যাস পরিবর্তনসহ জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। গ্যাসের পাইপলাইনে লিকেজ রয়েছে দাবি করে বিক্ষুব্ধরা বলেন, যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ এলাকাবাসীর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






