চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর খিলগাঁওয়ে পানি ব্যবসায়ী কামরুজ্জামান খান দীপু হত্যাকাণ্ড ঘিরে উঠছে নানা প্রশ্ন। পূর্ববিরোধের জেরে তাকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, আগের বিরোধ মিটে যাওয়ার পরও পরিকল্পিতভাবে দীপুকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। 

গত ২৯ জুলাই সন্ধ্যায় খিলগাঁও এলাকা থেকে দীপুকে একটি ভ্যানে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে শাহজাহানপুর এলাকায় নিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। তবে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় স্বজনরা তাকে বাসায় নিয়ে যেতে বাধ্য হন।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় দীপুকে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা শামসুদ্দিন খান বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় উজ্জ্বলসহ কয়েকজনকে আসামি করা হয়। ঘটনার পর এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেপ্তারে খিলগাঁও, শাহজাহানপুর ও মুগদা এলাকায় ধারাবাহিক অভিযান চালায় পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, অভিযানের ভিত্তিতে মামলার প্রধান সন্দেহভাজন উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছে।  উজ্জ্বল আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের তদন্তসংশ্লিষ্টরা জানান, দীপুকে উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পানির ব্যবসা নিয়ন্ত্রণ এবং স্থানীয় একটি চক্রের অবৈধ চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধের তথ্য পাওয়া গেছে। খিলগাঁও সি-ব্লক এলাকায় দীপু জার পানি সরবরাহের ব্যবসা করতেন।

এর আগে পুলিশ পরিবারের বরাত দিয়ে জানিয়েছিল, গত ঈদে আসামিদের সঙ্গে দীপুর দ্বন্দ্ব হয়েছিল। তবে স্বজনদের দাবি, সেই বিরোধ পরবর্তীতে মিটমাট হয়ে যায়। এরপরও একই বিরোধকে কেন্দ্র করে দীপুকে তুলে নিয়ে নির্যাতন করা হয়।

নিহত দীপু খিলগাঁও সি-ব্লকের স্থায়ী বাসিন্দা ছিলেন। স্থানীয়ভাবে পানি ব্যবসার সঙ্গে যুক্ত এই ব্যক্তিকে এভাবে তুলে নিয়ে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় এলাকায়ও তৈরি হয়েছে উদ্বেগ।

দীপুর বাবা শামসুদ্দিনের দাবি, তার ছেলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার, তাদের আইনের আওতায় আনা এবং হত্যার নেপথ্যের পুরো ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন।

ট্যাগ: কামরুজ্জামান খান দীপু হত্যাকাণ্ডখিলগাঁওগ্রেপ্তার ১পানি ব্যবসায়ীবেধড়ক মারধর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

পরবর্তী

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

পরবর্তী
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT