আদালত

ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা ঐতিহাসিক ভবন, গাছপালা ও উদ্যানের সুন্দর দৃশ্য, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয়জন পুলিশ ও দুইজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউসনের আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল এই দেন। আদালতে প্রসিকিউটসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আদেশের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, কৌশলগত কারণে ৮ জনের কারো নাম বলা যাচ্ছে না। যে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে ছয় জন হচ্ছেন পুলিশ কর্মকর্তা। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আজকে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, ‘তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছে  তদন্ত সংস্থা এবং এর পরই এদের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করা হলে ট্র‍্যাইব্যুনাল তা মঞ্জুর করেন।’

বিষয়:আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…