অপরাধ

রাজধানীতে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

গোয়েন্দা অভিযানে গ্রেপ্তার ৪ ডাকাতের ছবি, অস্ত্র ও মোবাইল সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়েন্দা অভিযানে গ্রেপ্তার ৪ ডাকাতের ছবি, অস্ত্র ও মোবাইল সহ, পুলিশ সদস্যরা তাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর কল্যাণপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

সে সময় তাদের কাছ থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আজাদ হাওলাদার, মো: হান্নান হাওলাদার, মো: মিলন লাঠিয়াল ও মো: আ: আজিজ হাওলাদার।

মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক মিরপুর মডেল থানার কল্যানপুর ওভার ব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বিষয়:কল্যাণপুর গ্রেপ্তার ৪ ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…