চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, কল্যাণপুরে দূষণ সবচেয়ে বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার বাতাসে ধুলাবালি ও দূষণের কারণে দৃশ্য অস্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৯ যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২ দশমিক ৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের তুলনায় আজ ঢাকার বাতাসে এই কণার পরিমাণ প্রায় ১৭ গুণ বেশি।

রাজধানীর বিভিন্ন এলাকায় একিউআই স্কোর ভিন্নভাবে পাওয়া গেছে। সবচেয়ে বেশি দূষণ রেকর্ড হয়েছে কল্যাণপুরে, যেখানে স্কোর ২১২ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে। এর পর রয়েছে বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৫)। এসব এলাকা বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বাতাসে ঘেরা।

Banglabid

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩৬৩ ‘বিপজ্জনক’ পর্যায়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা, দুটি শহরেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:

  • ০–৫০ = ভালো
  • ৫১–১০০ = মাঝারি
  • ১০১–১৫০ = সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০ = অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০ = খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১-এর বেশি = বিপজ্জনক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্বাস্থ্যকরকল্যাণপুরচতুর্থ স্থানেঢাকাবায়ুদূষণসুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT