অপরাধ

মেট্রোরেলে ঘুড়ি পড়ার ঘটনায় গ্রেপ্তার ২

৪ জনের মুচলেকা

মেট্রোরেলে ঘুড়ি পড়ার ঘটনায় গ্রেপ্তার ২, ঢাকা শহরে ট্রেন চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে মেট্রোরেলে ঘুড়ি পড়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেট্রোরেলে ঘুড়ি পড়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আলামিন ও আতিকুর রহমান। এছাড়া ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের কাছে থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কাফরুল থানা পুলিশ জানায়, গত বুধবার মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলা বন্ধ ছিল।

বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে ডিএমপির কাফরুল ও মিরপুর মডেল থানা পুলিশ।

এদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের কাছে থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ডিএমটিসিএল থেকে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকার এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর অনুরোধ করা হচ্ছিল। পরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বার্থে বিশেষভাবে ডিএমপি কমিশনারকে অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ডিএমপির কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম জানান, আটক দু’জনকে ডিএমপি অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:কাফরুল থানা ডিএমটিসিএল ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…