অপরাধ

ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১

মেডিকেল ভর্তি পরীক্ষা

আসামি ব্যক্তির ছবি, ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির ছবি, তিনি একটি হোস্টেলে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে নাঈম নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গতকাল বুধবার রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ময়মনসিংহ থেকে নাজমুল এহসান নাঈম নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাঈম জামালপুর সদর সরিষাবাড়ী এলাকার ভুরার বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। নাঈম আনন্দমোহন কলেজের অনার্স গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।

বিষয়:গ্রেপ্তার ১ ডিবি মেডিকেল ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…