এক ফ্রেমে অর্ণব-অরিজিৎ!

অর্ণব ও অরিজিৎ একসঙ্গে ছবি তুলেছেন, হাসিমুখে, যা এক ফ্রেমে ধরা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অর্ণব-অরিজিৎ কি একসঙ্গে কাজ করতে চলেছেন? সামাজিক মাধ্যমে একটি ছবি দেখে এমনই জল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে। ছবিটি শেয়ার করেছেন অর্ণব নিজেই।
অর্ণব তার ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করেছেন মঙ্গলবার। ছবিতে তাকে অরিজিৎ সিংয়ের পাশে দেখা গেছে। লোকেশনে অর্ণব ট্যাগ করেছেন জিয়াগঞ্জ। অরিজিতের গ্রামের বাড়ি সেটি।
ক্যাপশনে অর্ণব লিখেছেন, ‘অবশেষে, দেখুন কে! এতদিন পর দেখা! ধন্যবাদ অরিজিৎ সিং সুন্দর সময় দেয়ার জন্য…গত সন্ধ্যায়। আরও একটু বেশি সময় একসঙ্গে কাটাতে পারলে ভালো লাগতো! কী মজার মজার সব খাবার! আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সঙ্গে দেখা করাটাই একটা ট্রিট! আর হ্যাঁ! আপনাকে শিগগির গানটি পাঠাবো! ভালোবাসি।’
অর্ণব ও অরিজিৎকে একসঙ্গে দেখে অধিকাংশ ভক্তেরই প্রশ্ন, তবে কি কোক স্টুডিওতে গাইবেন অরিজিৎ? অর্ণব কোন গান পাঠানোর কথা বলেছেন তা পরিষ্কারভাবে না জানালেও ভক্তদের তর সইছে না গানটি শোনার জন্য।






