চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনব্যাপী ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে যারা গাইবেন

‘ঢাকা রেট্রো’র সফল আয়োজনের পর ব্লু ব্রিক কমিউনিকেশনস-এর নতুন কনসার্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

‘ঢাকা রেট্রো’র সফল আয়োজনের পর এবার ঢাকার সংগীতপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার আয়োজন করতে যাচ্ছে ব্লু ব্রিক কমিউনিকেশনস। রাজধানীর সেনাপ্রাঙ্গণে দুই দিনব্যাপী হতে যাচ্ছে ‘ঢাকা ড্রিমস’ কনসার্ট। এই কনসার্টে প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ।

মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য পরিচিত কাভিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে এক অন্যরকম উচ্চতা দিয়েছে। তাদের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদী ব্লু ব্রিক কমিউনিকেশনস।

আয়োজকরা জানান, আগামি ১০ ও ১১ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ঢাকা ড্রিমস’-এর এই কনসার্টের প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য-এর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে।

দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ার-এর পরিবেশনার মাধ্যমে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহানের এক যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশ-এর আরেকটি মুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার আয়োজকরা জানান, ব্লু ব্রিক কমিউনিকেশনস, যারা এর আগে ‘ঢাকা রেট্রো’-র মতো সফল ইভেন্ট আয়োজন করেছে, এবার ‘ঢাকা ড্রিমস’-এর মাধ্যমে দর্শকদের জন্য শান্ত, সুরেলা এবং স্মরণীয় দুটি রাত উপহার দিতে প্রস্তুত।

ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন,“আমরা এমন একটি স্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্ট এর আয়োজন করছি যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস কাভিশ ছাড়াও দেশের গর্বিত ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট ।”

Reneta

দুই দিনব্যাপী এই কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে টিকেট ভাই প্লাটফর্মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ণবকনসার্টকাভিশপাকিস্তানি ব্যান্ডবাংলাদেশিলিড বিনোদনসুনিধি
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT