বাংলাদেশ

সংবিধানের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পতাকা ও প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পতাকা ও প্রতীক প্রদর্শিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অহসযোগ আন্দোলনে উত্তাল সারাদেশ। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। কারফিউ চলাকালীন সময়ে সংবিধানের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।

রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারির করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ বিষয়ে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে, রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়:আইএসপিআর কারফিউ সংবিধান সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…