জনপদ

সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

সবুজ পাহাড়ে ছোট গ্রাম ও বাড়িঘর, পাহাড়ের চূড়ায় মেঘের আড়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একজন সদস্য নিহত হয়েছেন। 

আজ ২২ এপ্রিল সোমবার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা এবং সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজারকে অপহরণ এবং টাকা লুটের ঘটনায় নতুন করে আলোচনায় আসে কেএনএফ। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ যৌথবাহিনী তাদের বিরুদ্ধে অভিযানে নামে।

বিষয়:কেএনএফ বান্দরবান সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…