চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
বাংলাদেশ
A A

স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে গত মঙ্গলবার  দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গত ২৪ জুলাই থেকে ২৬ জুলাই ২০২২ পর্যন্ত স্পেন সফরকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয়
এয়ারবাস কাসা সি২৯৫ডব্লিউ বিমান হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্ততিমুলক কার্যক্রম এবং উক্ত বিমানের উপর প্রশিক্ষণরত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশে এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেস কারখানা পরিদর্শন করেন।

বৃহস্পতিবার ৪ জুলাই রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে আরও বলা হয়, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের উপযুক্ততা এবং তার কার্যকারীতা সরেজমিনে পরিদর্শন করেন। এই সফরে তিনি স্পেনের ভারপ্রাপ্ত সেনাপ্রধান এবং ‘আর্মি লজিষ্টিকস কমান্ডার’ জেনারেল ফার্নান্দো মিগুয়েল গ্রাসিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে স্পেন এর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক ও সহযোগিতার সম্ভাবনা আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

Reneta

সফরের দ্বিতীয় অংশে গত ২৮ জুলাই জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২২তম কমনওয়েলথ গেমস এর বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। কমনওয়েলথ গেমস-২০২২ এ বাংলাদেশের ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিভিন্ন প্রতিযোগিতায় ও অফিশিয়াল হিসেবে অংশগ্রহণ করেন।

কমনওয়েলথ গেমস চলাকালে সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ জালুদ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফেডারেশনের প্রেসিডেন্টগণের সাথে মতবিনিময় এবং খেলাধুলার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। যুক্তরাজ্য সফরকালে সেনাবাহিনী প্রধানের সম্মানে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত নৈশভোজে তিনি যোগদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড, জানাল অ্যানথ্রপিক

জুলাই ৩১, ২০২৬
ছবি: আল জাজিরা।

হামাস বোর্ড অফ পিসের সঙ্গে গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে পৌঁছেছে

জুলাই ৩১, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT