চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ মঙ্গলবার ২ ডিসেম্বর চট্টগ্রামের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং পরে কৃতি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।

বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের কাঁধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো।’

তিনি একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন। একই সঙ্গে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপস্থাপনের জন্য একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জেসিও, এনসিও, সৈনিক ও অসামরিক সদস্যদের ধন্যবাদ জানান।

কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এদিন ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। নতুন সেনা কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন মহিলা অফিসার রয়েছেন।

Reneta

এবারের কুচকাওয়াজে ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। সামরিক বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য তিনি ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’-ও লাভ করেন।

শপথ গ্রহণ শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং নতুন অফিসারদের মা-বাবা ও অভিভাবকরা তাদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বিএমএ কমান্ড্যান্ট। উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, নবীন অফিসারদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা এ বর্ণাঢ্য অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধুনিক সমরাস্ত্রে সজ্জিতজেনারেল ওয়াকার-উজ-জামানবাংলাদেশ মিলিটারি একাডেমিসোর্ড অব অনার
শেয়ারTweetPin

সর্বশেষ

কনকচাঁপাকে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া

এপ্রিল ৫, ২০২৬

যশোরে এক রাতের চুরিতে অনিশ্চয়তায় ৬শ’ বিঘা জমির ধান চাষ

এপ্রিল ৫, ২০২৬
অস্কার

হৃদরোগের কারণে অবসর নিলেন ব্রাজিলের অস্কার

এপ্রিল ৫, ২০২৬

শপিংমল ও দোকান বন্ধের সময় সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

এপ্রিল ৫, ২০২৬

পুকুর থেকে উদ্ধার ব্যারেলভর্তি জ্বালানি তেল

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT