চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর অর্জিত সুনাম আরও বৃদ্ধি করতে হবে: প্রধানমন্ত্রী

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
১২:৩০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী চট্টগ্রামে রাষ্ট্রপতি প্যারেডে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে তৈরি থাকার পাশাপাশি ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের গর্বিত সৈনিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে নতুন অফিসারদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে সেনাবাহিনীর অর্জিত সুনাম আরও বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

রোবাবর চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৩ তম বি এম এ দীর্ঘ মেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ নয় শান্তি চায় বাংলাদেশ। সেনাবাহিনীর আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ১৯৭৫ সালের ১১ জানুয়ারি প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতির পিতার নবীন অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করিয়ে বলেন, আজ এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের উপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌনত্ব রক্ষা করার পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে-বিদেশে আমাদের সেনাবাহিনীর অর্জিত সুনাম আরও বৃদ্ধি করতে হবে। সেসাথে ৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের গর্বিত সৈনিক হিসেবে নিজেদের প্রস্তুত করার নির্দেশ দেন তিনি।

চট্টগ্রামের ভাটিরারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দীর্ঘ তিন বছরের সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সর্বমোট ১২৩ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তারমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০২ জন, ৫ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলংকান অফিসার রয়েছেন।

এদের মধ্যে সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার লবিব জোহায়ের নুর আনান সেরা হিসেবে ‘সৌর্ড অব অনার’ লাভ করেন। সে সাথে সিনিয়র আন্ডার অফিসার এস এম জহিরুল ইসলাম নিলয় সেনাবাহিনী প্রধান স্বর্ণ পদক লাভ করেন।

ট্যাগ: বাংলাদেশ মিলিটারি একাডেমিরাষ্ট্রপতি কুচকাওয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেলের মূল্য নির্ধারণে ইইউ ও জি-৭’র সিদ্ধান্তে রাশিয়ার নিন্দা

পরবর্তী

ধাওয়ানকে ফেরালেন মিরাজ

পরবর্তী
ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধাওয়ানকে ফেরালেন মিরাজ

বিশ্বকাপ জেতা ফুটবল তারকা হাসিমুখে স্বর্ণপদক ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT