চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সেনাবাহিনী প্রধানের চীন সফর শেষে দেশে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

চীন সফর শেষে গতকাল রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করেছে।

সরকারি এই সফরকালে তিনি চীনের গণমুক্তি সেনাবাহিনী (পিএলএ) এর স্থল বাহিনীর রাজনৈতিক কমিশনার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

গত ২২ আগস্ট  তারিখে সেনাবাহিনী প্রধান পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জেনারেল চেন হুই দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতা বিষয়ক আলোচনা করেন।

বাংলাদেশ ও চীনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ
সেনাবাহিনী প্রধান চীনের নরিনকো গ্রুপের সভাপতি চেন দেফাং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
২৩ আগস্ট  তারিখে সেনাবাহিনী প্রধান চীনের নরিনকো গ্রুপের সভাপতি চেন দেফাং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত নরিনকো গ্রুপের বিভিন্ন সামরিক সরঞ্জামের আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
এছাড়া সেনাবাহিনী প্রধান পিএলএ-এর সাঁজোয়া বাহিনী একাডেমির বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা নিয়মিতভাবে এই আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিতে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।
সফরকালীন সময়ে তিনি বেইজিং ও শিয়াং-এ অবস্থিত নরিনকো গ্রুপের কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না এয়ারোস্পেস লং-মার্চ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এবং আইশেং ইউএভি কারখানাসহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানও পরিদর্শন করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২০ আগস্ট সরকারি সফরে চীন গমন করেছিলেন।
ট্যাগ: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরচীন সফরদেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার অবসরে কারো ভালো হলে জানান: শামি

পরবর্তী

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

পরবর্তী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আলোচনা করছে, মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

বাংলাদেশের পুলিশ ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে সাংবাদিকের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলে হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান আবু সাঈদেও বাবা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT