চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাগর নিবাস’ রিসোর্ট উদ্বোধন করলেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১১, জুন ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
সেনাপ্রধানের উপস্থিতিতে সাগর নিবাস রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত পরিবেশ বান্ধব রিসোর্ট ‘সাগর নিবাস’-এর উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার পর্যটন নগরী কক্সবাজারস্থ মেরিন ড্রাইভে রিসোর্টটির শুভ উদ্বোধন করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যদের কল্যাণমূলক প্রকল্পের অংশ হিসেবে রিসোর্টটি নির্মাণ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেনাপ্রধান সরেজমিনে প্রকল্পটির সকল সুবিধাদি প্রত্যক্ষ করেন এবং নির্মাণ কাজের প্রশংসা করেন। পরে তিনি রিসোর্ট চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।

সে সময় ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান-সহ সেনাসদর এবং রামু সেনানিবাসের জ্যেষ্ঠ সেনাকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পটি পরিদর্শন শেষে সেনাপ্রধান বলেন, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার এর মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যদের বিনোদনমূলক ভ্রমণের সুবিধার্থে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে ‘সাগর নিবাস’ আজ যাত্রা শুরু করলো।

পরে তিনি ইনানী এবং মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়িতে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন, কাজের বর্তমান অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সেনাপ্রধানের উপস্থিতিতে সাগর নিবাস রিসোর্ট উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ভৌত অবকাঠামোগত নির্মাণে কার্যকরী ভূমিকা রাখায় সেনাপ্রধান সংশ্লিষ্ট সকল স্তরের সেনা সদস্যদের ধন্যবাদ জানান এবং প্রশংসা করেন। ‘সমরে আমরা শান্তিতে আমরা’ এ মূলমন্ত্রকে ধারণ করে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দেশের উন্নয়নে অগ্রগামী ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান।

ট্যাগ: সেনাপ্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিএসজি-লিভারপুল নয়, শুয়ামেনির লড়াইয়ে জিতল রিয়াল

পরবর্তী

শেখ হাসিনার কারামুক্তি গণতন্ত্রেরই মুক্তি: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি বিষয়ে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কারামুক্তি গণতন্ত্রেরই মুক্তি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অর্জন নিয়ে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু মানুষ দেশের উন্নয়ন ও অর্জন মানতে পারছে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT