চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৪:২১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A
সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল প্যালেসে ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় এক অনুষ্ঠানের উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স এ্যাটাশে, কূটনীতিক, সৌদি আরবের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রিয়াদস্থ বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অভিবাসীগণ যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল আলী বিন হামাদ আল জুহানী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশ ও সৌদি আরবের মাঝে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতে এই সম্পর্কের ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন।

Banglabid

মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমনে দখলদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে যা আমাদের বিজয় অর্জনকে ত্বরান্বিত করে।

আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে। চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ বলেন- সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পৃথিবীর বিভিন্ন সংকট বহুল দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তি মিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় সাত হাজার বাংলাদেশী শান্তিরক্ষী কর্মরত রয়েছে।

এ সময় বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালনকালে নিহত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুগঠিত, আত্মবিশ্বাসী ও অত্যন্ত পেশাদার যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Reneta

তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সশস্ত্র বাহিনীর মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (আইএমসিটিসি) এর গর্বিত সদস্য, যা বাংলাদেশের সাথে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করেছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ , ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথিকে নিয়ে কেক কাটেন। এরপর চার্জ দ্যা এফেয়ার্স ও দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম, ইতিহাস, ঐতিহ্য, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ, সমাজসেবা ও অন্যান্য কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদযাপনরিয়াদসশস্ত্র বাহিনী দিবসসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া

পরবর্তী

জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

পরবর্তী
জয়পুরহাটে হত্যার মামলায় আসামিরা আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রেস সচিব ও একজন নারী কর্মকর্তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারে সীমাবদ্ধতা নিয়ে যা বললেন প্রেস সচিব

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT