ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি-এএফআইপি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম-সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের অন্যান্য সেক্টরে উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন সরকারপ্রধান।






