চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাফিনকে হারানোর দিনে বিষণ্ণ অর্কের অন্যরকম শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৪
বিনোদন
A A
রাহুল ভট্টাচার্য গিটার বাজাচ্ছেন, পটভূমিতে দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় ভীষণ জনপ্রিয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। বিশেষ করে নব্বই দশকের কলকাতার তারুণ্যও মাইলসের গানে বুঁদ হয়ে থাকতো। যারা টুকটাক ব্যান্ড সংগীত করার চেষ্টা করছিলেন সেসময়, শাফিন আহমেদ ছিলেন তাদের কাছে আইডল। বাংলার এই অন্যতম শিল্পীর প্রয়াণে তাই কাঁদছে তাই কলকাতাও!

বিশেষ করে পশ্চিমবঙ্গের সংগীত অঙ্গনে শাফিনকে হারানোর শোক স্পষ্ট। শিল্পী থেকে সাধারণ মানুষও শাফিন ও মাইলসকে নিয়ে উচ্চারণ করছেন তারুণ্যের বহু স্মৃতি। তাদের একজন ভারতের মেধাবী শিল্পী অর্ক মুখার্জী।

শাফিনকে হারানোর দিনে অর্ক স্পষ্ট করেই জানান দিলেন, তরুণ বয়সে শ্রোতা হিসেবে তাকে কতোটা প্রভাবিত করেছে বাংলাদেশি ব্যান্ড মাইলস! জানিয়েছেন, কী করে কতো কষ্ট করে যোগাড় করতেন মাইলসের অ্যালবাম।

Banglabid

তরুণ বয়সের স্মৃতির কথা উল্লেখ করে অর্ক লিখেছেন,“অনেক কষ্ট করে গানগুলো জোগাড় করতে হত। তখন ইউটিউব ছিল না। ভাল গিটার ছিল না। পকেট ছিল গড়ের মাঠ। সদর স্ট্রিটে একটি দোকানে ব্ল্যাংক ক্যাসেট দিলে সস্তায় কপি করে দিত।”

সত্যিকার অর্থে এটা শুধু সংগীতপ্রিয় অর্কের অবস্থা নয়, তৎকালীন বাংলা ভাষাভাষি সংগীতপ্রেমী সবার কাছেই ভীষণ গ্রহণযোগ্য অবস্থান তৈরী করেছিলেন শাফিন আহমেদ এবং মাইলস। তাইতো কলকাতার সংবাদমাধ্যমগুলোতেও শাফিন আহমেদের আকস্মিক মৃত্যু নিয়ে লেখা হচ্ছে নানা শোকগাঁথা।

এদিন অর্ক শুধু স্মৃতিচারণই করেননি। সেইসাথে শাফিন আহমেদের গাওয়া একটি গানও নিজের মতো কণ্ঠে তুলে নিয়েছেন এই শিল্পী। গানটি মাইলসের ‘প্রবাহ’ অ্যালবামের, গানের শিরোনাম ‘পলাশীর প্রান্তর’।

Reneta

প্রসঙ্গত, একটি কনসার্টে অংশ নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। ২০ জুলাই ছিলো সেই কনসার্ট, কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। ভার্জেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বহু কালজয়ী গানের এই শিল্পী।

অর্কের কণ্ঠে শাফিনের ‘পলাশীর প্রান্তর’-

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্কঅর্ক মুখার্জীগানমাইলসলিড বিনোদনশাফিনশাফিন আহমেদসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT