বিনোদন

রোমান্টিক সিনেমায় শুভ, পরিচালক আরিয়ান

দুই যুবক হাসিমুখে ছবি তুলছেন, একজন ব্লু পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবক সুন্দর প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি তুলছেন, একজন ব্লু পোশাক পরেছেন, অন্যজন কালো জ্যাকেট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনেক দিন ধরেই আরিফিন শুভর ভক্তরা তার কাছে রোমান্টিক সিনেমা চাইছিলেন। এবার ভক্তদের সেই আশা পূরণ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর আবারও রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আর শুভর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আফসানা আরা বিন্দু।

ভালোবাসা দিবস উপলক্ষ্যে চরকির জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেন। যদিও এখনই সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে চাননি সংশ্লিষ্টরা।

দ্রুতই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।

এরআগে চরকি ও আলফা আই এর যৌথ প্রযোজনায় ঘোষণা দেয়া হয়েছে রায়হান রাফী পরিচালিত নতুন ছবি ‘সুড়ঙ্গ’। যে ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন ছোট পর্দার সুপারস্টার আরফান নিশো।

বিষয়:আফসানা আরিফিন শুভ আরিয়ান আলফা আই চরকি প্রযোজনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…