আন্তর্জাতিক

ক্রিপ্টোকারেন্সির প্রচারণা চালিয়ে অভিশংসনের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্টের ছবি, তিনি সাদা ও নীল রঙের স্লোগান পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার প্রেসিডেন্টের ছবি, তিনি সাদা ও নীল রঙের স্লোগান পরেছেন, পটভূমিতে সোনালী ও সাদা রঙের শোভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিপ্টোকারেন্সি প্রচারের অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই অভিশংসন ও জালিয়াতির মামলার মুখোমুখি হয়েছেন।

সিএনএন জানিয়েছে, কংগ্রেসের বিরোধী দলীয় কয়েকজন সদস্য বলেছেন যে, তারা মিলেইকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছেন। এদিকে, আইনজীবীরা আর্জেন্টিনার ফৌজদারি আদালতে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিবরা নামের ক্রিপ্টো কারেন্সি কিনতে উৎসাহ দিয়ে একটি পোস্ট করেন মিলেই। পোস্টে তিনি দাবি করেন, এই কারেন্সি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করবে। তবে কয়েক ঘণ্টার মাথায় সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি। এরমধ্যেই দরপতন ঘটে লিবরার। এতে ক্ষতির মুখোমুখি হয়েছেন ক্রেতারা।

তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি চালু হওয়ার পর জনসাধারণের প্রতিক্রিয়ার কারণে জল্পনা এড়াতে পোস্টটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, মিলেই ক্রিপ্টোকারেন্সির উন্নয়নে জড়িত ছিলেন না এবং সরকারের দুর্নীতি বিরোধী অফিস তদন্ত করে নির্ধারণ করবে যে কেউ অসদাচরণ করেছে কিনা, এর মধ্যে প্রেসিডেন্ট নিজেও রয়েছেন।

বিষয়:অভিশংসন ক্রিপ্টো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…