চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলা নিয়ে সুর নরম করলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৬, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিওনেল মেসির দিকে প্রশ্ন যায়, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করবেন কিনা। মেসি বলেছিলেন, ‘আমি সেটা মনে করি না। এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ, তবে পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটি দেখার বিষয়। নীতিগতভাবে নয়, পরের বিশ্বকাপে যাব না।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে যখন ফুটবলের বিশ্বআসর বসবে, আর্জেন্টাইন মহাতারকার বয়স তখন হবে ৩৯। তবে আসছে বিশ্বকাপের ভাবনা যে মেসির মন থেকে একেবারে সরে যায়নি সেটি সামনে এলো আবারও। আর্জেন্টিনা অধিনায়ক পরের বিশ্বকাপে খেলা নিয়ে সুর নরম করলেন আরেকবার।

‘বিশ্বকাপ খুব উপভোগ করেছি, যা আগে কখনো করিনি। জানতাম এটা শেষ বিশ্বকাপ হতে পারে। সত্যি বলতে বিশ্বচ্যাম্পিয়ন না হলে জাতীয় দলের সঙ্গে আর থাকতাম না। এখন বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জাতীয় দল ছাড়তে পারব না, আমাকে এটা উপভোগ করতে হবে।’

আগের করা মন্তব্য নিয়ে এলএম টেন বলেছেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, তা স্বাভাবিক। আমার বয়স এবং সময়ের বিচারে আবার খেলাটা কঠিন। আমি দলে থাকার মুহূর্তগুলো প্রতিদিন উপভোগ করছি।’

‘সামনে বিশ্বকাপ বাছাইপর্ব, তারপর কোপা আমেরিকা আছে। বিশ্বকাপ নিয়ে ভাবনাটা অনেকদূরের ব্যাপার। আমরা যা অর্জন করেছি, বেঁচে থাকা অবস্থায় সেটার প্রতিটি মুহূর্ত আমাদের উপভোগ করতে হবে।’

‘প্রতিদিন উপভোগ করার চেষ্টা করি। গতবছর আমার জন্য কঠিন ছিল। একটি নতুন চক্র শুরু হচ্ছে। আমরা বাছাইপর্বে খেলতে চলেছি। যা অর্জন করেছি তার উপর আমরা কেবল নজর দিয়ে রাখতে পারি না। আমাদের সামনে যা আসছে, তা নিয়ে ভাবতে হবে এবং উপভোগ করতে হবে।’

Reneta

‘অনেক কষ্ট সহ্য করেছি। সময়টা খুব কঠিন ছিল। জাতীয় দল নিয়ে কিছু অর্জনের ইচ্ছা আমার সবসময় ছিল। ক্লাব পর্যায়ে সবকিছু জিতেছি। জাতীয় দলের হয়ে (বিশ্বকাপ) জিতব না এটা হতে পারে না। না জিতলে অনেকবেশি মিস করতাম। মাথায় ছিল যে আমি শিরোপা অর্জন করতে যাচ্ছি।’

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়া নিয়েও খোলামেলা আলাপ করেছেন মেসি। বলেছেন, ‘যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমরা খুশি এবং সবকিছুর জন্য প্রস্তুত আছি। নতুন চ্যালেঞ্জ, নতুন পরিবর্তনের অপেক্ষায় রয়েছি। এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। একইসঙ্গে আর্থিক বিষয়ের ক্ষেত্রেও সচেতন ছিলাম।’

পিএসজির সঙ্গে চলতি মাসের ৩০ তারিখ অফিসিয়ালি চুক্তি শেষ হবে মেসির। সামনের মাসের শুরুতে মিয়ামিতে চুক্তি সারবেন আলবিসেলেস্তেদের কিংবদন্তি জাদুকর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT