চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চিলির স্তাদিও ন্যাসিওনেল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে!ম্যাচের পরিসংখ্যান বলছে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে জয় নিয়ে মাঠ ছাড়ে আসরে উড়তে থাকা আর্জেন্টিনা। মেক্সিকোর দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন।

আর্জেন্টিনার প্রথম গোলটি করেন মাহের ক্যারিজো। প্রথমার্ধে ক্যারিজোর গোলে ১-০তে এগিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর ৫৬ মিনিটে বদলি নামা মাতেও সিলভেত্তি দ্বিতীয় গোলটি করেন। তাতে স্বস্তিতে জয় নিয়ে সেমিতে উঠে যায় ডিয়েগো প্লেসেন্তির দল।

ম্যাচে মোট ফাউলের সংখ্যা অনেক। দুদল মোট ফাউল করেছে ৩৭টি, হলুদ কার্ড দেখাতে হয়েছে ১০ বার। নির্ধারিত সময়ের পর ৯২ মিনিটে মেক্সিকো গোলকিপার ডি ওচুয়া ম্যাচের প্রথম লাল কার্ড দেখেন। এরপর টি জেমিনেজ ৯৭ মিনিটে ম্যাচের দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বিশ্বকাপে ১৬ অক্টোবর প্রথম সেমিতে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। মরক্কো-মার্কিন যুক্তরাষ্ট্র এবং নরওয়ে-ফ্রান্সের মধ্যে জয়ীদের দ্বিতীয় সেমিও একইদিনে। ১৯ অক্টোবর আসরের ফাইনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপআর্জেন্টিনাচিলিনরওয়েফ্রান্সমেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT