ফুটবল

বলিভিয়াতে হয়রানির শিকার মেসি-আলভারেজরা

আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে লাতিন অঞ্চলের বাছাইয়ে বলিভিয়ার মাঠে খেলতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির রাজধানী লা পাজে অবস্থান করছে লিওনেল মেসি বাহিনী। সেখানে হয়রানি শিকার হয়েছে লিওনেল স্কালোনির দল।

লা পাজে মেসিরা যে হোটেলে অবস্থান করছেন, তার আশেপাশে স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিট থেকে স্টান গ্রেনেড (শব্দ বোমা) ও আতশবাজি ফোটায় স্থানীয় সমর্থকগোষ্ঠী। তাতে রাতে ঘুমাতে পারেনি আর্জেন্টিনা দল।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতায় অবস্থিত শহরটিতে গিয়ে এমনিতেই অক্সিজেন সমস্যায় ভুগছে মেসির দল। সেজন্য আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়কে একটি করে অক্সিজেন টিউব দেয়া হয়েছে। তবে ম্যাচ সামনে রেখে নির্ঘুম রাত কাটানো সমস্যা বাড়িয়েছে সফরকারী দলের।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় লা পাজে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বলিভিয়া।

বিষয়:২০২৬ বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনা বলিভিয়া মেসি লা পাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…