চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিনালিস্সিমা জয় মেসির কাছে আনন্দের, মার্টিনেজের জন্য অমূল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ০২, জুন ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

‘এটা আর্জেন্টিনাময় সুন্দর ফাইনাল ছিল। আমরা যা অনুভব করেছি, তা এক কথায় চমৎকার। আমরা জানতাম, এটি আকর্ষণীয় খেলা হতে চলেছে। আমরা জানতাম চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটি সুন্দর পরিবেশ হবে। আমরা যে কারো বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আজ শক্ত পরীক্ষা ছিল। কারণ ইতালি দুর্দান্ত দল।’

ইতালির বিপক্ষে ফিনালিস্সিমা জয়ের পর এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন লিওনেল মেসি।

গোল না পেলেও মেসি ছিলেন অপ্রতিরোধ্য, দুর্বার গতি নিয়ে বারবার বল নিয়ে ছুটেছেন। নিয়েছেন ৮টি শট, যার ভেতর ৪টি লক্ষ্য বরাবর ছিল। ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার প্রাচীর হয়ে না দাঁড়ালে একাধিক গোল পেতেই পারতেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এলএম টেন।

আর্জেন্টাইন মহাতারকার পারফরম্যান্সের মূল্যায়ন করে উয়েফার কারিগরী পর্যবেক্ষক প্যানেল বলেছে, ‘তিনি শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি লৌতারো মার্টিনেজকে সহায়তা করতে এবং তার সতীর্থদের জন্য আরও সুযোগ তৈরি করতে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছেন। তার নিজের গোল করতে না পারা ছিল দুর্ভাগ্যজনক।’

আলবিসেলেস্তেদের জয়ে ভূমিকা রাখা আরেক ফুটবলার ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজও জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ২৮ মিনিটে জিওভান্নি ডি লরেঞ্জোকে গতির লড়াইয়ে হারিয়ে দৌড়ে বল নিয়ে ছুটে যান লিওনেল মেসি। তিনি গোলমুখে বল বাড়ানোর পর সেখানে ওঁত পেতে থাকা ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজে ডান পায়ের টোকায় অনায়াসে বল জড়িয়ে আলবিসেলেস্তেদের লিড এনে দিয়েছিলেন।

মার্টিনেজ বলেন, এমন জয় অমূল্য। সবকিছু যেভাবে ঘটেছে, ‘দলবদ্ধ হয়ে আমরা যেভাবে খেলেছি, তাতে আমরা মহা আনন্দিত। বিশ্বকাপের আগে এখনও বেশ কয়েক মাস বাকি আছে এবং আমরা জানি আমাদের কিছু বিষয় সংশোধন করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিফিনালিস্সিমামার্টিনেজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT