ফুটবল

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতিকে জার্সি উপহার জামালের

জামালের হাতে নতুন জার্সি, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল নতুন জার্সি হাতে নিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার তৃতীয় স্তরের পেশাদার লিগ টর্নিও ফেডারেল এ-তে সোল ডে মায়োর হয়ে খেলেছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশটির মাটিতে গোলও পেয়েছেন। অভিষেক ম্যাচে জালের দেখা পাওয়া জামাল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও চিকি তাপিয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন টাইগার অধিনায়ক। তাপিয়ের আমন্ত্রণে গিয়েছিলেন এ মিডফিল্ডার। এসময় তিনি বিশ্বকাপজয়ী দলের ফেডারেশন সভাপতির হাতে উপহার হিসেবে বাংলাদেশ দলের জার্সি তুলে দেন।

ছবি পোস্টের সঙ্গে জামাল লিখেছেন,‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি, ক্লাউদিও চিকি তাপিয়েকে তার অফিসে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই। আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা রয়েছে, তাতে আমরা উভয়েই একমত হয়েছি। আশা করি, ভবিষ্যতে এটিকে বিশেষভাবে বিবেচনায় রাখা হবে।’

জামালের অভিষেক ম্যাচে সোল ডে মায়ো ২-১ গোলে ক্লাব অ্যাথলেটিকো জার্মিনালের বিপক্ষে জয় পায়। ৮১ মিনিটে পেনাল্টি কিক থেকে জয়সূচক গোলটি করেন বাংলাদেশ তারকা।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে গোলের ভিডিও পোস্ট করেন বাংলাদেশ অধিনায়ক। সঙ্গে লেখেন, ‘আর্জেন্টিনায় আমার নতুন দলে অভিষেক ম্যাচে জয় পাওয়ায় ও গোল করে আমি আনন্দিত।’

বিষয়:জামাল জার্সি তাপিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…