চট্টগ্রামের জার্সিতে নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সি, লাল ও নীল রঙে ডিজাইন, স্পোর্টস ইভেন্টের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
নতুন বাংলাদেশের গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে অঙ্কিত হয়েছে বিজয়ের অমরগাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে তাদের জার্সি। বুধবার জার্সি উন্মোচন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার দলটির প্রধান কোচ শন টেইট ঢাকায় এসে পৌঁছেছেন। ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর।
প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত থেকে দল গঠনে ভূমিকা রাখেন সাবেক অজি ক্রিকেটার। সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে চিটাগং দলে টানলেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






